শিরোনাম
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু: চালক গ্রে ফ তা র সিলেটে চলছে ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় ছি/ন/তা/ই/কা/রীসহ ধরা ৬৬ জন জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা

https://www.emjanews.com/

14338

national

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ১২:৫২

জাতীয়

জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১২:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটে তিনি স্পিকার নির্বাচিত হন। একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের অস্থায়ী সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার করার প্রস্তাব উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। পরে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হলে সেটিও কণ্ঠভোটে অনুমোদন পায়।

এরপর দুপুর ১২টা ৬ মিনিটে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন।

এর আগে সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অস্থায়ী সভাপতি হিসেবে মনোনীত করার প্রস্তাব দেন। এতে সমর্থন জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করা বিএনপির লক্ষ্য। এভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রবীণ নেতা। তিনি অতীতে পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।