শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14339

sylhet

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ১৩:১৫

সিলেট

সিলেটে ২ কিশোরকে যে কারণে ধরলো পুলিশ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৩:১৫

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটককৃত মারুফ (১৯) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং একই উপজেলার একই গ্রামের জাকির হোসেনের ছেলে রাব্বি (১৮)।

পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত দোকান থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের কাছ থেকে ৭৬ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মদের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ চার হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।