শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14345

sylhet

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ১৬:৫২

সিলেট

সিলেটে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার ড. যাবের সাদেক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৬:৫২

সিলেট জেলায় সোমবার (১২ মার্চ) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এর পূর্বে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।