শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14447

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ০০:৩৭

সিলেট

ঈদের দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ০০:৩৭

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ অথবা ২১ মার্চ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদে সরকারি ছুটি শুরু হওয়ায় সিলেট থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। তবে ঈদযাত্রায় এবং ঈদের দিন দুশ্চিন্তার কারণ হতে পারে বৈরী প্রকৃতি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আগামী ৫ দিনের এই পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরও বলা হয়, ২১ মার্চও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের আগের দিনগুলোতেও ১৭ থেকে ১৯ মার্চ দেশের প্রায় সব বিভাগেই ঝড়-বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মার্চ, এপ্রিল ও মে মাস কালবৈশাখির মৌসুম হলেও এ বছর এখনো বড় ধরনের কালবৈশাখি হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখি আঘাত হানতে পারে।

তিনি জানান, ঈদের এখনো প্রায় সাত দিন বাকি থাকায় নির্দিষ্টভাবে বলা কঠিন। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঈদের দিন দেশের কিছু কিছু এলাকায় সাময়িক বৃষ্টি হতে পারে।