শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14449

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ০১:০০

সিলেট

সিলেটের হাসান মার্কেট থেকে নারী আ ট ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ০১:০০

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ঈদের কেনাকাটার সময় ব্যাগ কেটে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মোবাইলও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাতালিয়া এলাকার বাসিন্দা শিরীন আলম (৫২) ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য হাসান মার্কেটে আসেন। এসময় তার সঙ্গে থাকা কাপড়ের শপিং ব্যাগ কেটে কৌশলে একটি মোবাইল ফোন চুরি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযোগের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হাসান মার্কেট এলাকা থেকে চুরিকৃত মোবাইলসহ মুনিরা বেগম (২৯) নামে এক নারীকে আটক করে।

আটককৃত মুনিরা বেগম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর এলাকার দরজ আলীর মেয়ে। বর্তমানে তিনি সিলেট নগরের আখালিয়া এলাকার একটি কলোনিতে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।