সিলেট মহানগর এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজনসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী ও সন্দেহজনকসহ মোট ২৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন স্থান থেকে মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মাদকসেবী ও মাদককারবারী উভয়ই রয়েছেন।
এছাড়া নিয়মিত মামলায় ৫ জনকে আটক করা হয়েছে এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
