শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14470

sylhet

প্রকাশিত

২০ মার্চ ২০২৬ ১৫:৫২

আপডেট

২১ মার্চ ২০২৬ ১১:০৮

সিলেট

শাহ আরেফিন টিলা থেকে বিপুল পরিমাণ পাথরসহ ৪১ ট্রাক্টর জ/ব্দ: আ ট ক ৬

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ ১৫:৫২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ এবং ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালুও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পাওয়া যায়। পরে কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক টিম গঠন করে একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) কোম্পানীগঞ্জের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে একই স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর, ৬ জন ব্যক্তিকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়।

আটক ট্রাক্টর ও ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।