https://www.emjanews.com/

14651

politics

প্রকাশিত

০১ এপ্রিল ২০২৬ ১৫:০৮

রাজনীতি

বিএনপির তিন নেতা ব/হি/ষ্কা/র

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ১৫:০৮

বিএনপি তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। দল জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, সদস্য ঠান্ডু খান ও সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।