https://www.emjanews.com/

14690

surplus

প্রকাশিত

০২ এপ্রিল ২০২৬ ২১:৫৬

আপডেট

০২ এপ্রিল ২০২৬ ২২:১০

অন্যান্য

‘বিশেষ শিশুদের পাশে সমাজকে দাঁড়াতে হবে’

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ২১:৫৬

ছবি: অমিতা সিনহা।

`অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক ভিন্নতা। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।‘

`ভিন্ন মনন, এক পৃথিবী’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. নূরুল হুদা নাঈম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলনেট আইটি কনফারেন্স হলরুমে হিউম্যান কেয়ার-এর উদ্যোগে এই বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।

হিউম্যান কেয়ার-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট এম. জি. রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রিফাত আরা রিফা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস সুমি, সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ফেরদৌসী কেক এর ফাউন্ডার ফেরদৌসী রহমান, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেনা রানী দে, পরিবেশ আন্দোলন কর্মী রেজাউল কিবরিয়া, ইত্তেফাকের প্রতিবেদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য অমিতা সিনহা, জাতীয় কবিতা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও লেখিকা মাসুদা সিদ্দিকা রুহী। অটিস্টিক শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সচেতন হতে হবে বলে ডা. নূরুল হুদা নাঈম বলেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই সব শিশুর প্রতি সমান দৃষ্টি রাখতে হবে।

বক্তারা বলেন, বিশেষ শিশুদের পাশে সমাজকে দাঁড়াতে হবে। বিশেষ শিশুরাও সমাজের অংশ।

আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বুমবক্স কমিউনিকেশন্স-এর সিইও এবং  হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুবেন চন্দ্র দাস এবং আপাসেন ইন্টারন্যাশনাল এর কো অর্ডিনেটর স্বর্ণাময়ী সরকার। সঞ্চালনা করেন এমএসএ মাসুম খান, প্রজেক্ট কোঅর্ডিনেটর ও প্রশিক্ষক, সুন্দরম সিলেট বিভাগ এবং রিফাত আরা রিফা পরামর্শদাতা এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইউএ। এছাড়াও  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।

বক্তারা সিলেটে অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষাদান ও থেরাপির সুযোগ বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের ওপর জোর দেন।