শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14713

sylhet

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১২:২৪

আপডেট

০৪ এপ্রিল ২০২৬ ১৪:২২

সিলেট

ওসমানী হাসপাতালে শিশু নি/খোঁ/জ: কোথায় মিলল তাঁকে?

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১২:২৪

নিখোঁজের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দশ বছরের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হওয়া অনুসন্ধানে ধাপে ধাপে মিলতে থাকে শিশুটির অবস্থানের সূত্র।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ মার্চ) ওপরে উল্লিখিত শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর চারটার দিকে তার পিতা ঘুমিয়ে থাকাকালে শিশুটি নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর শিশুটিকে না পাওয়ায় পরিবার সেদিনই কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

জিডি হওয়ার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালানো হয়। এভাবে তথ্য সংগ্রহের একপর্যায়ে শুক্রবার (৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম শিশুটিকে উদ্ধার করেন।

পরে শিশুটিকে তার বৈধ অভিভাবক, সিলেট জেলার কোতোয়ালি থানার এলাকার মোছাঃ তাসলিমা বেগম (৩৫)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিশুটি শারীরিকভাবে দুর্বল থাকায় তাকে পুনরায় ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।