শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14715

sylhet

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৪:৪০

সিলেট

সিলেটজুড়ে অভিযান: যে কারণে অর্ধশত ব্যক্তিকে ধরলো পুলিশ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৪০

সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) ও শনিবার (০৪ এপ্রিল) সকাল পর্যন্ত ৩২ ঘন্টায় ৫১ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত ছিলেন তারা। 

পুলিশ জানায়, শুক্রবার ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৩৬ জনকে আটক করা হয়। যার মধ্যে নিয়মিত মামলয় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে আটক করা হয়। 

অপরদিকে, আজ শনিবার (৪ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত আরেক দফা অভিযানে বিভিন্ন অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে নিয়মিত মামলার আসামি হিসেবে, পাঁচজনকে সন্দেহজনক আচরণের কারণে এবং কোতোয়ালি মডেল থানা এলাকায় চারজন হকারকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মহানগরীতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।