শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14728

sylhet

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৬:১৪

সিলেট

সিলেটে ১৭শ টাকার গ্যাস ২ হাজার টাকা: তবুও মিলছে না

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:১৪

সিলেটে নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১২ কেজির সিলিন্ডার ভোক্তাদের জন্য ১৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৩৫ কেজির সিলিন্ডার ভোক্তাদের কাছে ৫৩০০ থেকে ৫৪০০ টাকায় মিলছে।

বাদামবাগিচা এলাকার বাসিন্দা আনোয়ারুল হক বলেন, “সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে। হঠাৎ দাম বেড়ে ২০২৮ টাকা দিতে হয়েছে। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের ওপর বড় প্রভাব পড়বে।”

দরগাহ গেইট এলাকার বাসিন্দা মুনসুরা খাতুন বলেন, “আগে আমরা ১২ কেজি সিলিন্ডার ১৫০০-১৬০০ টাকায় পেতাম। এখন দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় রান্নার জন্য প্রতিদিন ভাবতে হচ্ছে। ভোগান্তি অনেক।”

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার এক চাকুরিজীবী রাশেদুল ইসলাম বলেন, “কাজ শেষে বাড়ি ফিরে এলপিজি কিনতে গেলে দোকানগুলো বলে এখন সরবরাহ কম। ১৭শ টাকার সিলিন্ডার ১৯শ টাকায় নিতে হচ্ছে। সরকারের নির্ধারিত দামের সঙ্গে মিল নেই। এর ফলে পরিবারে বাজেট ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে।”

ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক সংকটের কারণে এলপিজির দাম বেড়ে গেছে। চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা যাচ্ছে না। দোকানিরা বলছেন, “সরকারি দাম আর কোম্পানির ক্রয়মূল্যের ফারাক থাকায় ভোক্তাদের কাছে দাম বেশি দেখাচ্ছে। কোম্পানির সঙ্গে সরকারের সমঝোতা হলে সঠিক মূল্যে বিক্রি সম্ভব হবে।”

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে ১২ কেজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সাপ্লাই সীমিত থাকায় অনেকে সরকারি মূল্যে সিলিন্ডার পায় না।