শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14793

entertainment

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ২১:২৫

বিনোদন

রাজ্যসভায় শপথ নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ২১:২৫

ছবি: কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে এ শপথ গ্রহণ করেন।

এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্যও শপথ নেন। শপথ অনুষ্ঠানে সংসদে উপস্থিত ছিলেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।

টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী তার দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কখনো বিতর্কে জড়াননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তার এবং তার বাবা রঞ্জিত মল্লিকের সুসম্পর্ক বরাবরই ছিল।

প্রায় এক মাস আগে রঞ্জিত মল্লিকের বাসায় নির্বাচনি কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় থেকেই গুঞ্জন ওঠে, চলচ্চিত্রজীবনের বাইরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন কোয়েল। সরাসরি রাজনীতিতে না এলেও রাজনীতির আনুষ্ঠানিক সম্পৃক্ততা এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো।

কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন। কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।