শিরোনাম
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে: খন্দকার মুক্তাদির সংসদে ১৪ অধ্যাদেশসহ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার: আশার আলো দেখাচ্ছে মন্ত্রীর সফর সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক আমরা নির্দোষ, এই মা/ম/লা বানোয়াট: আরিফ-গউছ সুরঞ্জিত সেনগুপ্ত হ/ত্যা চেষ্টা মা/ম/লায় সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ করোনা ভ্যাকসিন কেনার খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

https://www.emjanews.com/

14812

surplus

প্রকাশিত

০৭ এপ্রিল ২০২৬ ২০:২০

অন্যান্য

এনটিআরসিএ

২০তম নিবন্ধনের পর বিশেষ নিয়োগের পরিকল্পনা

সুযোগ পাবেন ১৬-১৮তম নিবন্ধনধারীরা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

২০তম শিক্ষক নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিশেষ নিয়োগে ১৬তম, ১৭তম ও ১৮তম নিবন্ধনধারীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এ জন্য শিক্ষা মন্ত্রণালয়-এর অনুমোদন প্রয়োজন হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশের পর ২০তম নিবন্ধন সম্পন্ন হবে। এরপর ১৮, ১৭ ও ১৬তম নিবন্ধনধারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য আলাদা একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

চেয়ারম্যান আরও জানান, সিলেবাস পরিবর্তনের কারণে আগের নিবন্ধনধারীদের আরেকটি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

এ ক্ষেত্রে যেসব নিবন্ধনধারীর বয়সসীমা ও সনদের মেয়াদ এখনও বৈধ রয়েছে, তারাই এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন।