শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14815

sylhet

প্রকাশিত

০৭ এপ্রিল ২০২৬ ২১:১৬

সিলেট

জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ২১:১৬

ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সার্বিক সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডা: শাহ আহমেদ নুছায়ের, ডাঃ মাহফুজা রওশন জাকিয়া, ডা: জয় ভৌমিক, ডাঃ তাপস দেবনাথ, ডা: রাকিব হাসান ফাহিম, ডাঃ ফারিয়া ইফাতুম হামিদা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহারসহ অনেকেই।