শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14886

sylhet

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ১২:১৬

সিলেট

সিলেটে হানিট্র্যাপ থেকে মা/দ/ক/কারবারী, পুলিশের জালে শতাধিক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১২:১৬

সিলেট মহানগরে পৃথক অভিযানে হানিট্র্যাপ চক্রের চার সদস্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দাবি, নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার ১১ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রো অধ্যাদেশে ৫৩ জনকে আটক করা হয়। এ সময় নগরের বিভিন্ন স্থান থেকে ৭ দশমিক ৫ লিটার দেশীয় কেরু মদ, ৩২ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া শুক্রবার (১০ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ৫ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ৩ জন এবং সন্দেহজনক হিসেবে ৭ জনকে আটক করা হয়। একই সময়ে ১৮ জন হকারকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক অভিযানে কোতোয়ালী মডেল থানা এলাকায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য এবং মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।