সিলেট মহানগরে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে একদিনে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ৫১টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭১টি যানবাহন আটক করা হয়েছে।
মামলা দেওয়া গাড়ির মধ্যে রয়েছে ৫টি বাস, ৮টি সিএনজি, ২৮টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেটকার এবং ৬টি অন্যান্য যানবাহন।
অন্যদিকে আটক করা যানবাহনের মধ্যে ১১টি সিএনজি, ৩২টি মোটরসাইকেল, ১টি বাস, ২টি প্রাইভেটকার, ১টি ট্রাক এবং ২৪টি অন্যান্য যানবাহন রয়েছে।
