শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14890

sylhet

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ১৩:৫৭

সিলেট

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার পণ্য ধরলো বিজিবি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৫৭

সিলেটের সীমান্তবর্তী এলাকায় ৬১ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, এ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিনসহ বিভিন্ন পণ্য। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া সুপারি, শিং মাছ ও রসুনও আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮ শত টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।