https://www.emjanews.com/

14895

economics

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ১৯:০৬

অর্থনীতি

সিলেটে নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৯:০৬

ছবি: সংগৃহীত

নেপাল ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ’নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব” শীর্ষক একটি সেমিনার সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সেমিনারে দুই দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং অর্থনৈতিক বিশ্লেষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, পর্যটন, কৃষি এবং অবকাঠামো খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব অনেক। প্রতিবছর এখান থেকে বিপুল সংখ্যক পর্যটক নেপাল ভ্রমণ করেন। এ প্রেক্ষিতে সিলেট-নেপাল সরাসরি বিমান যোগাযোগ চালু হলে পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে।

সেমিনারে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণ, শুল্ক বাধা হ্রাস এবং সরাসরি পরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপরও জোর দেওয়া হয়।

বক্তাদের মতে, কার্যকর নীতিমালা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের ডেপুটি চিফ ললিতা সিলওয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।