শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

14901

surplus

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ২০:১৬

অন্যান্য

শিক্ষা ব্যবস্থায় কড়া নজরদারি: পরীক্ষাকেন্দ্রে থাকবে ক্যামেরা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ঘরে বসেই যখন পুরো পৃথিবী দেখা সম্ভব, তখন ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ করাও সম্ভব।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ-এর ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে।

মন্ত্রী বলেন, নকল প্রতিরোধে অতীতে সরকার সফল হয়েছে শিক্ষকদের সহযোগিতার মাধ্যমেই। সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষকরা সহযোগিতা করেন বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তিনি জানান, এই ক্যামেরা শুধু পরীক্ষার জন্য নয়, শ্রেণিকক্ষের উপস্থিতি, শিক্ষকের পাঠদান এবং শিক্ষার্থীদের মনোযোগ পর্যবেক্ষণের জন্যও ব্যবহার করা হবে। এতে কেন্দ্রীয়ভাবে বসে ক্লাসের মান যাচাই করা সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে আমরা সহজেই দেখতে পারব ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীলতা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘আগের মতো হঠাৎ পরিদর্শনে যাওয়ার প্রয়োজন নেই, প্রযুক্তির মাধ্যমে সবকিছু নজরদারিতে আনা সম্ভব।’

শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে চায়। তবে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এ আয়োজিত আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে এক সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না হওয়া, হাতে-কলমে শিক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব এবং পুরোনো ল্যাব সরঞ্জামসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।