সিলেট মহানগরজুড়ে টানা অভিযানে দুই দিনে মোট ১৪২ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশে আটকসহ মোট ৪৪ জনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় নিয়মিত মামলায় ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একইসঙ্গে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ২৭ জনকে আটক করা হয়।
একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯০টি যানবাহন আটক করা হয়েছে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে বাস ৫টি, সিএনজি ৬টি, মোটরসাইকেল ২০টি, প্রাইভেটকার ২টি এবং অন্যান্য ৮টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে বাস ১টি, সিএনজি ১৫টি, মোটরসাইকেল ৫৭টি, প্রাইভেটকার ৫টি এবং অন্যান্য ১২টি।
এরপর রোববার (১২ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ৪১ জনকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়। এছাড়া ১৬ জন সন্দেহভাজন ব্যক্তি, কোতোয়ালী মডেল থানা এলাকায় ৭ জন হকার এবং মেট্রো অধ্যাদেশে আরও ৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ২৪ ঘণ্টার অভিযানে আরও ৫৭ জনকে আটক করা হয়েছিল। ওই সময় নিয়মিত মামলায় ১০ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একইসঙ্গে ৩৫ পিস ইয়াবা উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশে ৩৯ জনকে আটক করা হয়।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
