শিরোনাম
সিলেটে পরকীয়া নিল বন্ধুর প্রাণ সিলেটে ম.ব জাস্টিস : ত্বরিত ব্যবস্থা নিয়েছে পুলিশ গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী

https://www.emjanews.com/

14920

sylhet

প্রকাশিত

১২ এপ্রিল ২০২৬ ১৬:০৯

সিলেট

মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১৬:০৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আজ রোববার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে আগের সরকারের সময় বন্ধ ছিল। এখন তা পুনরায় চালুর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শুধু মালয়েশিয়া নয়, সব দেশেই শ্রমবাজার নিয়ে কাজ শুরু করা হয়েছে, যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো যায়।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে তা নিরসনে কাজ চলছে। বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা নিরাপত্তাজনিত কারণে ফিরতে চাইছেন না, তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের মিশনগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

মালয়েশিয়া সফর ও আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভাই হিসেবে সম্বোধন করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।