শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14925

sylhet

প্রকাশিত

১২ এপ্রিল ২০২৬ ১৯:০৬

সিলেট

সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৬

ছবি: সংগৃহীত

সিলেটে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন আরিফুল হক চৌধুরী।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী তার বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি বিশেষভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এমরান আহমদ চৌধুরী এমপি।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান।

এছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।