শিরোনাম
গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

https://www.emjanews.com/

14938

surplus

প্রকাশিত

১২ এপ্রিল ২০২৬ ২১:৫৪

অন্যান্য

প্যারিসে বাংলাসহ ছয়টি ভাষার কবিতা সন্ধ্যা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ২১:৫৪

ছবি: আবু বকর আল আমিন, প্যারিস।

প্যারিসে বাংলা সহ ছয়টি ভাষার কবিতা নিয়ে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভুমি’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি হলে অনুষ্ঠানের আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ওভারভাবেল ও আবৃত্তি সংগঠন 'অক্ষর '।

বাংলা ছাড়াও ফরাসি,ইতালিয়ান, আরবী, জার্মান, পার্সিয়ান ভাষায় কবিতা পড়া হয় আয়োজনে। 

প্রতিটি কবিতা ফরাসী ও ইংরেজি ভাষায় অনুবাদ করে কপি দেয়া হয় অংশগ্রহণকারীদের হাতে।

 অনুষ্ঠানের সার্বিক  সহযোগিতায় ছিলো ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ম্যাজো পোখ তুস।

বাংলা কবিতাকে তার আসল রূপের পাশাপাশি  বিভিন্ন ভাষায় রূপান্তর করে বিদেশি ভাষার কবিতার সাথে প্রকাশের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, আয়োজনের প্রধান পরিকল্পনাকারী ঈষাণ দেওয়ান।

তিনি জানান এর আগে ফ্রান্স ও ইতালিতে এমন আরো দুটি আয়োজন হয়েছে, আগামীতে ইউরোপের অন্যান্য দেশেও এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।