শিরোনাম
টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14929

weather

প্রকাশিত

১২ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

আবহাওয়া

সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য এই বিরূপ আবহাওয়ার সময় নৌযান ও নদীবন্দরগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।