শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14939

sylhet

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ১২:৫৩

সিলেট

সিলেটে আরেকটি মধুচক্র ভাঙলো পুলিশ: ৭ নারী-পুরুষ ধরা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১২:৫৩

সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০), মনির আহমেদ (৩৬)।

পুলিশ আরও জানায়, হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।