https://www.emjanews.com/

14941

sylhet

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ১৩:১৩

সিলেট

সিলেটে পুলিশের সেঞ্চুরি!

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:১৩

সিলেট মহানগরীতে পৃথক পৃথক অভিযানে ৩২ ঘন্টায় ১শ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ২৪ ঘণ্টায় ৫৯ জনকে এবং মাত্র ৮ ঘন্টায় আরো ৪১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ জানায়, রবিবার (১২ এপ্রিল) দিনব্যাপী মহানগরীর বিভিন্ন থানা ও ডিবির অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট অভিযোগ ও মেট্রো অধ্যাদেশে মোট ৫৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং মাদক সংশ্লিষ্ট অভিযোগে ২ জনকে আটক করা হয়। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ৪৪ জনকে আটক করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ৪১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদকসেবী ২ জন এবং সন্দেহজনক হিসেবে ১৩ জনকে আটক করা হয়। এছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯ জন হকার এবং মেট্রো অধ্যাদেশে আরও ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।