প্রতীকী ছবি
সিলেট মহানগরীতে পৃথক পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ১১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। এই সময়ে পরিচালিত অভিযানে ৪০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৬টি যানবাহন আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলা দেওয়া যানবাহনের মধ্যে বাস ২টি, ট্রাক ১টি, সিএনজি ৫টি, মোটরসাইকেল ২২টি, প্রাইভেট কার ৫টি এবং অন্যান্য যানবাহন ৫টি রয়েছে, মোট ৪০টি।
অন্যদিকে আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, সিএনজি ২৫টি, মোটরসাইকেল ৩২টি, প্রাইভেট কার ৩টি এবং অন্যান্য যানবাহন ১৪টি রয়েছে, মোট ৭৬টি।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহানগরীতে শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
