শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14943

sylhet

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ১৩:২৭

সিলেট

সিলেটে এক সপ্তাহে কী বদল চান মন্ত্রী আরিফ?

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:২৭

সিলেটে ছিনতাই ও রাহাজানি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ এমন নয়। প্রশাসন ও সংশ্লিষ্টরা সক্রিয় রয়েছেন এবং গত মাসের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ছিনতাই ও রাহাজানি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে চান এবং এই সময়ের মধ্যে নতুন করে কোনো অভিযোগ শুনতে চান না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।