শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14959

sylhet

প্রকাশিত

১৪ এপ্রিল ২০২৬ ১২:৩৪

সিলেট

সিলেটে পুলিশের হাতে ধরা ভুয়া ডিবি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১২:৩৪

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আশরাফুল আম্বিয়া (৩০), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রায়গড় এলাকার মৃত আব্দুল মুকিতের ছেলে। তিনি বর্তমানে বিশ্বনাথ থানার তাতিকোনা ইসলামপুর এলাকা এবং সিলেট কোতোয়ালী থানার রায়নগর দর্জিবন্দ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিলেন। ঘটনার দিনও তিনি একইভাবে একটি রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছে এসএমপির ডিবি বিভাগের উপকমিশনারের মোবাইল নম্বর জানতে চান।

এ সময় সেখানে থাকা সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি হিসেবে পরিচয় দেন। পরে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে নির্দেশ পেয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে তাকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।