https://www.emjanews.com/

14987

sylhet

প্রকাশিত

১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪১

সিলেট

সিলেটে ছি/ন/তা/ইসহ একাধিক মা-ম-লার আ-সা-মী পুলিশের জালে

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪১

সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দস্যু ও একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আব্দুল মালেক ওরফে পিচ্চি মালেক, পিতা- রমিজ মিয়া, সাং-শিবপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন।

থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭/৭, তারিখ-০৮ জানুয়ারি, ২০১৬, ধারা-৩৯২ পেনাল কোড; দক্ষিণ সুরমা থানার মামলা নং-৭/২১১, তারিখ-১৪ নভেম্বর, ২০১৬, ধারা-৩৯৪ পেনাল কোড; এবং দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১, তারিখ-০১ অক্টোবর, ২০২৫, জি আর নং-১৫৬, ধারা-৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।