সিলেটে ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে চীনা হাসপাতাল
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২১:৫৪
ছবি: সংগৃহীত
সিলেটে ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল।
৮ এপ্রিল (বুধবার) বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চীনের খ্যাতনামা মডার্ন ক্যান্সার হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করেন।
নগরীর জল্লারপাড় এলাকার একটি হোটেলে দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা শুরুর আগে বক্তব্য দেন চীনের গুয়াংঝু শহরের মডার্ন ক্যান্সার হাসপাতালের আন্তর্জাতিক অনকোলজির সহকারী পরিচালক ডা. লিন জিং।
এছাড়া উপস্থিত ছিলেন একই হাসপাতালের বাংলাদেশ অফিসের শাখা ব্যবস্থাপক মিস এমিলি সাই, গ্লোবাল মেডি সলিউশনের সিইও এবং সিলেটের বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারের পরিচালকরা।
আয়োজকরা জানান, ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা পরামর্শ দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
