শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15116

sylhet

প্রকাশিত

২০ এপ্রিল ২০২৬ ১৬:২২

সিলেট

সিলেটে র‌্যাব দেখে শামীমকে রেখে পালালো সহযোগী

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১৬:২২

সিলেটের জৈন্তাপুরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা, তবে শেষ পর্যন্ত একজন ধরা পড়লেও আরেকজন কৌশলে সরে যেতে সক্ষম হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য, এমনটাই জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার (১৯ এপ্রিল) রাতে জৈন্তাপুর থানার হরিপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফতেহপুর ইউনিয়নের উপ-শ্যামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় একজনকে আটক করা হলেও অপর ব্যক্তি পালিয়ে যান। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যে সিএনজিচালিত অটোরিকশায় রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত ব্যক্তি সিলেট জেলার জৈন্তাপুর থানার হাউদপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মো. শামীম আহমদ (৩১)। তিনি জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছিলেন।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।