শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15136

sylhet

প্রকাশিত

২১ এপ্রিল ২০২৬ ১২:০৭

আপডেট

২১ এপ্রিল ২০২৬ ১২:১২

সিলেট

সিলেটসহ সারাদেশে শুরু হলো এসএসসি পরীক্ষা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ১২:০৭

সারাদেশের সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন। এর আগের বছর ২০২৪ সালেও কমেছিল ৬ হাজার ৮৫৪ জন। ধারাবাহিক এই কমতির ফলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো পরীক্ষার্থীর সংখ্যা লাখের নিচে নেমে এসেছে।

এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী রয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৫৮ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন। বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে ২৫ হাজার ১৯১ জন, এর মধ্যে ৯ হাজার ৫১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৬৮১ জন ছাত্রী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ২৫৩ জন, যার মধ্যে ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।

এবার সিলেট বিভাগের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের এসএসসি।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, ছেলেদের বিদেশমুখী প্রবণতার কারণেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।