https://www.emjanews.com/

15158

sylhet

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ১২:৫৫

সিলেট

শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ থাকা নিয়ে প্রশাসনের নির্দেশনা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১২:৫৫

ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ শেরপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য তিন দিন আংশিক ও সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প সড়ক ব্যবহার করতে বলেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চলবে।

এ সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর এক লেনে যান চলাচল করবে। রাত ১১টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আবার এক লেনে সীমিতভাবে যান চলাচল চালু থাকবে। কাজ শেষে রোববার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালে বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ-মিরপুর, বাহুবল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া শেরপুর, মৌলভীবাজার থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার, রানীগঞ্জ, জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।