শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15159

sylhet

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ১৩:১০

সিলেট

সিলেটে হোটেল কক্ষ থেকে ৪ পুরুষ, ২ নারী ধরা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১৩:১০

সিলেট নগরীর দুই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাট এলাকার ‘অতিথি’ আবাসিক হোটেলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ১ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। পরে বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী মডেল থানার তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আরও ৩ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার, দক্ষিণ সুরমা থানার, অজ্ঞাত এলাকার ছাব্বির (২০), সিলেট জেলার, দক্ষিণ সুরমা থানার, অজ্ঞাত এলাকার স্বপ্না বেগম (২৫), সিলেট জেলার, কোতোয়ালী থানার, অজ্ঞাত এলাকার সিদ্দিকুর রহমান বেলাল (২২), সিলেট জেলার, কোতোয়ালী থানার, অজ্ঞাত এলাকার সাথী আক্তার (১৯), সিলেট জেলার, কোতোয়ালী থানার, অজ্ঞাত এলাকার বাবুল মিয়া (৩৭) এবং সিলেট জেলার, কোতোয়ালী থানার, অজ্ঞাত এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)।

পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ‘অতিথি’ ও ‘সুফিয়া’ নামে দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।