শিরোনাম
সিলেটে ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃ/ত্যু: হাম শনাক্ত ২৩ জনের সিলেটে তরমুজক্ষেতের ‘ক্লুলেস মা/র্ডা/র’: একজন র‌্যাবের জালে সিলেটে ৮০ কিলোমিটার বেগে হতে পারে কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেটে ‘আমেরিকান ড্রিম’ ম্লান! যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয় শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে হাম পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবাস জীবনের সংগ্রাম শেষে ন্যায়বিচার: ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশি সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15207

sylhet

প্রকাশিত

২৪ এপ্রিল ২০২৬ ২০:২৯

সিলেট

শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ ২০:২৯

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সিলেট নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতায় লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটিসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন।