শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15247

sylhet

প্রকাশিত

২৬ এপ্রিল ২০২৬ ১৪:০৮

আপডেট

২৬ এপ্রিল ২০২৬ ১৪:১৭

সিলেট

সিলেটে গাছে ঝুলছিলো তরুণীর অর্ধগ/লিত লা/শ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:০৮

সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল দেড়টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের পুকুরপাড়ের একটি জঙ্গলে লাশটি পাওয়া যায়। রাজমিনা ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পাননি। পরদিন বুধবার বিশ্বনাথ থানায় তার বাবা রশিদ আলী সাধারণ ডায়েরি করেন।

শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা কাটতে গেলে তীব্র দুর্গন্ধ পেয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। বাউন্ডারি দেয়ালের পাশে একটি ছোট করচ গাছে রাজমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।