শিরোনাম
হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা, কন্ট্রোল রুম খুলেছে পাউবো বাঁধ ভেঙে হাওরে পানি, সুনামগঞ্জে ডুবেছে পাকা ধান নাগরিকত্ব ছাড়তে ভিড়: যুক্তরাষ্ট্র ছাড়ছেন হাজারো মার্কিন নাগরিক সাড়ে ৪ গ্রাম ইউরেনিয়ামেই ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি সিলেটে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু

https://www.emjanews.com/

15308

sylhet

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২০:৪৮

সিলেট

হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৪৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।

অভিযানকালে শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং বর্জ্য ও ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত আপন ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকার কারণে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।