https://www.emjanews.com/

15318

sylhet

প্রকাশিত

২৯ এপ্রিল ২০২৬ ১৪:০০

সিলেট

সিলেটের যানবাহনে অনিয়ম: ১শ গাড়ির বিরুদ্ধে অ্যাকশন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:০০

সিলেট মহানগরীতে যানবাহনের বিভিন্ন অনিয়মে একদিনেই প্রায় একশ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর অভিযানে মোট ৯৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযানে ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করে এবং ৫৬টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ৮টি সিএনজি, ২৯টি মোটরসাইকেল এবং ২টি অন্যান্য যানবাহন।

অন্যদিকে আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ২টি ট্রাক, ১৪টি সিএনজি, ৩৩টি মোটরসাইকেল এবং ৬টি অন্যান্য যানবাহন।

মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।