শিরোনাম
কুড়ি বছর পর মাঠে ফিরলো ‘নতুন কুঁড়ি’: সিলেট থেকে উদ্বোধন মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময় টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওড়ে বিপর্যয়

https://www.emjanews.com/

15356

entertainment

প্রকাশিত

০১ মে ২০২৬ ২০:১২

বিনোদন

বদলে গেছেন সিদ্দিক

প্রকাশ: ০১ মে ২০২৬ ২০:১২

ছবি: অভিনেতা সিদ্দিকুর রহমান।

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গ্রেফতারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন তিনি। তবে এই সময়টিকে শুধুমাত্র বন্দিদশা হিসেবে না দেখে নিজেকে বদলে নেওয়ার সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের কারাজীবন, মানসিক পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সিদ্দিক।

তিনি বলেন, কারাগারে দীর্ঘ সময় থাকায় নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন। আগে ধর্মীয় অনুশীলনে নিয়মিত না থাকলেও জেলে গিয়ে নিয়মিত কুরআন তিলাওয়াত এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন।

সিদ্দিকের ভাষায়, ‘আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। কিন্তু কারাগারে গিয়ে নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত শুরু করি। আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ শেষে গত ১৮ মার্চ মুক্তি পান তিনি। কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান এই অভিনেতা।

তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে, আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।’

কারাগারে থাকাকালীন সৃজনশীল কাজও চালিয়ে গেছেন সিদ্দিক। বন্দি অবস্থায় তিনি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন বলে জানান।

তবে মুক্তি পাওয়ার পরও কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে স্বীকার করেন অভিনেতা। তার ভাষ্য, এখনো শারীরিক ও মানসিকভাবে কারাগারের নিয়ম-শৃঙ্খলার প্রভাব অনুভব করেন।

বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন জানিয়ে সিদ্দিক বলেন, কারাগারে লেখা গল্পগুলো নিয়ে শিগগিরই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।