শিরোনাম
সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেটে চেকপোস্ট বসিয়ে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা ওসমানী বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা: হা/ম/লার আশঙ্কা সিলেটে হাম উপসর্গ নিয়ে আজও আরেক শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

15283

entertainment

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ২১:১৫

বিনোদন

প্যারিসের পর্দায় বেদেদের ‘ভাসমান জীবন’

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৫

ছবি: আবু বকর আল আমিন, প্যারিস।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রদর্শিত হলো বাংলাদেশের অবহেলিত জনজাতি বেদে সম্প্রদায়ের উপর নির্মিত প্রকাশ রায়- এর তথ্যচিত্র  ‘La vie flottante বা 'ভাসমান জীবন’।

রোববার (২৬ এপ্রিল) প্যারিসের একটি হলে প্রদর্শিত হয় এই ৩০ মিনিটের প্রামাণ্যচিত্রটি। নদীর বুকে ভাসমান মানুষের দৈনন্দিন সংগ্রাম, অনিশ্চয়তা এবং নিজস্ব সংস্কৃতিকে পর্দায় তুলে ধরেছেন নিপুণ হাতে।

বেদেরা শুধু একটি সম্প্রদায় নয়, এটি বাংলার নদীমাতৃক সভ্যতার এক বিলীয়মান অধ্যায়। দীর্ঘদিন ধরে যাযাবর এই জনগোষ্ঠী নৌকাকেই ঘর বানিয়ে বেঁচে আছে। কিন্তু নদীভাঙন, অর্থনৈতিক সংকট এবং সামাজিক নানা বাধার কারণে তাদের ঐতিহ্য হুমকির মুখে। সামাজিক স্বীকৃতির অভাবে অনেক তরুণ বেদে এখন আর সাপ খেলানো বা ভেষজ ওষুধ বিক্রির পেশায় যেতে চায় না- তাদের এই বৈচিত্র্যময় জীবনকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যেই তার এই নির্মাণ বলে জানান নির্মাতা প্রকাশ রায়।

প্রদর্শনী শেষে দর্শকদের নানা জিজ্ঞাসার মুখোমুখি হন নির্মাতা প্রকাশ রায়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফরাসি তথ্যচিত্র নির্মাতা বিশ্ব দরবারে এই ভাসমান জনগোষ্ঠীর গল্প বলেছেন।

প্যারিসের মতো জায়গায় এই ছবি প্রদর্শিত হওয়ার অর্থ হলো- একটি খুদে বার্তা সেখানে পৌঁছেছে বলে মত বাঙালি ফরাসি দর্শকদের। তারা মনে করছেন, বাংলাদেশের নদী ও বেদে সম্প্রদায়ের টিকে থাকার লড়াই এখন আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে।

প্রয়োজন এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ। যেন ‘ভাসমান জীবন’ আঁকড়ে থাকতে না হয় বেদেদের- তাদের উন্নত জীবন নিশ্চিত করতে পারে জনপ্রশাসন।