https://www.emjanews.com/

15365

sylhet

প্রকাশিত

০২ মে ২০২৬ ১০:৩৭

সিলেট

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ মে ২০২৬ ১০:৩৭

সিলেট সফরের শুরুতেই ওলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের ঐতিহ্য মেনে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার  (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। 

এর আগে প্রচন্ড বৃষ্টির মধ্যে সকাল ১০টায় স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নিয়ে ইউএসবাংলার একটি বিশেষ বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। পরে সেখান থেকে সকাল সাড়ে ১০টায় শাহজালাল (রহ.) মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তিনি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সেই বাসে চড়েই বিমানবন্দর থেকে রওয়ানা হন।

সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন এবং জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতের সময় তার সাথে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তিনি তার পরবর্তী নির্ধারিত কর্মসূচীগুলোতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। সড়ক মেরামত, ডিভাইডারে বৃক্ষরোপণ ও রং করার কাজ শেষ হয়েছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করে নগরকে পরিচ্ছন্ন রাখা হয়েছে। সফরকে কেন্দ্র করে সর্বত্রই প্রস্তুতির ছাপ দেখা যাচ্ছে।