শিরোনাম
কুড়ি বছর পর মাঠে ফিরলো ‘নতুন কুঁড়ি’: সিলেট থেকে উদ্বোধন মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময় টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওড়ে বিপর্যয়

https://www.emjanews.com/

15370

sylhet

প্রকাশিত

০২ মে ২০২৬ ১২:৩২

আপডেট

০২ মে ২০২৬ ১২:৩৮

সিলেট

প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ‘উপায়’ বলে দিলেন মন্ত্রী আরিফ

প্রকাশ: ০২ মে ২০২৬ ১২:৩২

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে নানা ধরনের বৈষম্যের মুখে পড়েছিলেন।

শনিবার দুপুরে নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাবেক এই মেয়র এ অভিযোগ তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরিফুল হক চৌধুরী বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়েছে, সেগুলোর প্রস্তাব তিনি মেয়র থাকাকালেই জমা দিয়েছিলেন। তবে বিরোধীদলীয় মেয়র হওয়ায় সেসব উদ্যোগ অনুমোদন পায়নি। আওয়ামী লীগের শাসনামলে প্রায় এক দশক দায়িত্বে থাকলেও তার সময় কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চূড়ান্ত পর্যায়ে গিয়ে থেমে যায় এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পও বাস্তবায়নের সুযোগ হয়নি বলে জানান।

তিনি বলেন, লাক্কাতুরা এলাকা থেকে ছড়া খনন করে সুরমা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে নগরের ৫০ টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে। বর্তমান সরকারের সময়েই এটি বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক সড়কগুলোর অবস্থা নাজুক। এখনই যদি এগুলোর কাজ হাতে না নেয়া না হয় তাহলে এখানকার মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হবেন। 

এদিন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রকল্পটি বিদেশি অর্থায়নের ওপর নির্ভর না করে সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হলে দীর্ঘসূত্রতা এড়ানো যাবে, নচেৎ বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।

নগরের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নগরের পরিধি বাড়লেও নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা সন্তোষজনক নয়। এসব অবকাঠামো দ্রুত সংস্কার করা প্রয়োজন।