শিরোনাম
সিলেটসহ চার বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ‘লন্ডনের রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর সিদ্ধান্ত নিয়েছিলাম’ মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময়

https://www.emjanews.com/

15387

international

প্রকাশিত

০২ মে ২০২৬ ১৯:৪২

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

সোমালিয়ার জলসীমার দিকে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০২ মে ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে ‘এমটি ইউরেকা’ নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা। ছিনতাইয়ের পর হামলাকারীরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যায় বলে জানিয়েছে ইয়েমেন কোস্টগার্ড।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন উপকূলসংলগ্ন এলাকা থেকে জাহাজটি ছিনতাইয়ের পর এর গতিপথ পরিবর্তন করা হয়। পরে সেটিকে এডেন উপসাগরের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সোমালিয়ার জলসীমার অভিমুখে সরিয়ে নেওয়া হয়।

এর আগে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এক সতর্কবার্তায় জানিয়েছিল, মুকাল্লা বন্দর থেকে ৮৪ নটিক্যাল মাইল বা প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি মালবাহী জাহাজকে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনকভাবে অনুসরণ করছিল।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, ওই সন্দেহজনক নৌযানের সঙ্গে জাহাজ ছিনতাইয়ের ঘটনার সম্পর্ক থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলবর্তী অঞ্চলে সশস্ত্র হামলা ও জলদস্যুতার ঝুঁকি আবারও বাড়তে থাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেন কোস্টগার্ড জানিয়েছে, অপহৃত জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।