শিরোনাম
বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সিলেটে শ্রমিক সংঘ’র্ষে আরও এক শ্রমিকের মৃ/ত্যু, মামলায় ২৯ জনের নাম টানা বৃষ্টিতে হাওড় ডুবি, সিলেট-সুনামগঞ্জে বোরো ধানের ব্যাপক ক্ষতি সিলেটসহ সারাদেশে দোকানপাট নিয়ে নতুন ঘোষণা: বাড়লো সময়

https://www.emjanews.com/

15464

economics

প্রকাশিত

০৫ মে ২০২৬ ২২:২৩

অর্থনীতি

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিশেষ কর্মসূচি শুরু

প্রকাশ: ০৫ মে ২০২৬ ২২:২৩

ছবি: সংগৃহীত

হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ৩ মাস মেয়াদি বিশেষ মানবিক কর্মসূচি শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চালের পাশাপাশি ক্ষতির মাত্রা অনুযায়ী নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বড় হাওর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

তিনি জানান, প্রাথমিক ক্ষতি সামাল দিতে কৃষকদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিমাসে প্রত্যেক কৃষককে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

এছাড়া ক্ষতির মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ৭ হাজার ৫০০ টাকা, মধ্যম ক্ষতিগ্রস্তরা ৫ হাজার টাকা এবং স্বল্প ক্ষতিগ্রস্তরা পাবেন ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা। এ কার্যক্রম প্রাথমিকভাবে টানা তিন মাস চলবে বলে জানান সচিব।

সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে মাঠপর্যায়ে একাধিক ধাপে যাচাই-বাছাই চলছে। এ কাজে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, উপজেলা ও জেলা কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

মো. সাইদুর রহমান খান আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পৃথকভাবে কাজ করছে।

হাওরাঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি বলেন, ‘কৃষকের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এ বার্তা দিতে এসেছি যে সরকার কৃষকের পাশে আছে।’

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।