https://www.emjanews.com/

15594

international

প্রকাশিত

১১ মে ২০২৬ ২৩:০১

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি ড্রোন হা'মলায় ২ বাংলাদেশি নি হ ত

দক্ষিণাঞ্চলের জিবদিন গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক সিরীয় নাগরিকের মৃত্যু

প্রকাশ: ১১ মে ২০২৬ ২৩:০১

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সংঘটিত এ হামলায় তাদের সঙ্গে আরও এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অবস্থান করছিলেন অথবা আশপাশে কাজ করছিলেন।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, একই দিনে জিবদিন গ্রামে এটি ছিল ইসরাইলি বাহিনীর দ্বিতীয় হামলা। লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

এ ঘটনায় দক্ষিণ লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে নিহত দুই বাংলাদেশি কর্মীর বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ইসরাইলি বিমান ও ড্রোন হামলা বেড়েছে। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরাও হতাহত হচ্ছেন।