https://www.emjanews.com/

15651

sylhet

প্রকাশিত

১৪ মে ২০২৬ ২০:৩৫

সিলেট

ট্রেনে সিলেট সফরে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশ: ১৪ মে ২০২৬ ২০:৩৫

ছবি: আরিফুল হক চৌধুরী এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রেনে সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় কয়েকটি উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার (১৫ মে) ভোর ৫টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন। সফরের প্রথম দিন তার কোনো সরকারি কর্মসূচি নির্ধারিত নেই।

তবে শনিবার (১৬ মে) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এরপর দুপুর ১২টায় পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করবেন মন্ত্রী।

একই দিন বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১নং নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।