https://www.emjanews.com/

15672

weather

প্রকাশিত

১৫ মে ২০২৬ ২১:১৭

আবহাওয়া

সিলেটসহ ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

নৌবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশ: ১৫ মে ২০২৬ ২১:১৭

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের আশঙ্কায় এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচল ও নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়টিতে বজ্রঝড়ের ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।