https://www.emjanews.com/

15687

sylhet

প্রকাশিত

১৬ মে ২০২৬ ১৫:৫৭

আপডেট

১৬ মে ২০২৬ ১৬:১০

সিলেট

সিলেটে আন্তঃজেলা ডা/কাত চক্রের দুইজন ধরা

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৫:৫৭

সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্যও উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

গত মাসের ২৪ তারিখ দিবাগত রাতে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জকিগঞ্জ থানার একাধিক টিম ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থানার ০৭নং বারঠাকুরী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত রমজান আহমদ (৩০), পিতা জামাল আহমদ জামু, গ্রাম কাশিরচক, জকিগঞ্জ, সিলেটকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রমজান আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত হিসেবে কয়েছ আহমদ ওরফে কচালি (৩৮), পিতা আব্দুল গণি, মাতা কমলা বেগম, সাং হাসিতলা, জকিগঞ্জ, সিলেটকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, রমজান আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানা ছাড়াও গোলাপগঞ্জ মডেল থানা ও আশপাশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।